আদালতে চিৎকার দিয়ে জয় বাংলা স্লোগান দিল হাজী সেলিমের ছেলে

আদালতে চিৎকার দিয়ে জয় বাংলা স্লোগান দিল হাজী সেলিমের ছেলে


 আদালতে চিৎকার দিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিলো হাজী সেলিমের ছেলে এবং ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিম। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে তাকে আদালতে তোলার সময় এ ঘটনা ঘটে।

আগে গতকাল বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে সোলায়মান সেলিমকে গ্রেপ্তার করে পুলিশ। কোতোয়ালি থানার ওসি বিষয়টি নিশ্চিত করে।


আদালতে চকবাজার থানার হত্যা মামলায় সাবেক এমপি সোলায়মান সেলিমের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ।


সবশেষ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন সোলাইমান সেলিম। গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত করলে এমপি পদ হারান তিনি। এরপর থেকে গ্রেপ্তার এড়াতে তিনি আত্মগোপনে ছিলেন। তার বাবা হাজী সেলিমও বর্তমানে কারাগারে আছেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ