স্ত্রীকে খুশি করতে মার্ক জাকারবার্গের অভিনব কৌশল

একেক জনের ভালোবাসা প্রকাশের ধরণ একেক রকম। ফেসবুক ও মেটার প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গও কাজের ব্যস্ততার মাঝে তার স্ত্রী প্রিসিলা চ্যানকে খুশি করার চেষ্টা করেন। প্রায় সময় তার সেসব কাণ্ড নেটিজেনদের আলোচনার কারণ হয়েছিল এবার ফের আলোচনায় জাকারবার্গ।

স্ত্রী প্রিসিলার সঙ্গে প্রথম দেখার হওয়ার দিনটি উদযাপন করতে একটি গান প্রকাশ করেছেন মেটার সিইও। দ্য গার্ডিয়ান থেকে জানা যায়, গত বুধবার (১৩ নভেম্বর) গানটি প্রকাশ করেন তিনি। দ্য গার্ডিয়ান থেকে জানা যায়,লিল জন অ্যান্ড দ্য ইস্ট সাইড বয়েজের গান ‘গেট লো’-এর একটি নতুন সংস্করণ প্রকাশ করেছেন মার্ক জাকারবার্গ। গানটি নতুন করে লেখেন তিনি এবং তার সঙ্গে গানটি গেয়েছেন সংগীতশিল্পী টিপেইন।

বিষয়টি নিয়ে ইনস্টাগ্রামের এক পোস্ট করেন মার্ক জাকারবার্গ। তিনি নিজের ও প্রিসিলা চ্যানের তরুণ বয়সের ছবি জুড়ে দেন। পোস্টটিতে তিনি বলেন, যখন আমি প্রথম প্রিসিলাকে কলেজ পার্টিতে দেখেছিলাম, তখন ‘গেট লো’ গানটি বাজছিল। তাই প্রতি বছর ডেটিং অ্যানিভার্সারিতে আমরা এটা শুনি। এ বছর আমি টি-পেইনের এর সঙ্গে মিলে এই গানের আমাদের নিজস্ব সংস্করণ করলাম। 

স্ত্রীকে খুশি করতে মার্ক জাকারবার্গের অভিনব কৌশল X

মার্ক জাকারবার্গের সঙ্গে তার স্ত্রী প্রিসিলা চ্যান। ছবি: সংগৃহীত

একেক জনের ভালোবাসা প্রকাশের ধরণ একেক রকম। ফেসবুক ও মেটার প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গও কাজের ব্যস্ততার মাঝে তার স্ত্রী প্রিসিলা চ্যানকে খুশি করার চেষ্টা করেন। প্রায় সময় তার সেসব কাণ্ড নেটিজেনদের আলোচনার কারণ হয়েছিল এবার ফের আলোচনায় জাকারবার্গ।

স্ত্রী প্রিসিলার সঙ্গে প্রথম দেখার হওয়ার দিনটি উদযাপন করতে একটি গান প্রকাশ করেছেন মেটার সিইও। দ্য গার্ডিয়ান থেকে জানা যায়, গত বুধবার (১৩ নভেম্বর) গানটি প্রকাশ করেন তিনি। দ্য গার্ডিয়ান থেকে জানা যায়,লিল জন অ্যান্ড দ্য ইস্ট সাইড বয়েজের গান ‘গেট লো’-এর একটি নতুন সংস্করণ প্রকাশ করেছেন মার্ক জাকারবার্গ। গানটি নতুন করে লেখেন তিনি এবং তার সঙ্গে গানটি গেয়েছেন সংগীতশিল্পী টিপেইন।

বিষয়টি নিয়ে ইনস্টাগ্রামের এক পোস্ট করেন মার্ক জাকারবার্গ। তিনি নিজের ও প্রিসিলা চ্যানের তরুণ বয়সের ছবি জুড়ে দেন। পোস্টটিতে তিনি বলেন, যখন আমি প্রথম প্রিসিলাকে কলেজ পার্টিতে দেখেছিলাম, তখন ‘গেট লো’ গানটি বাজছিল। তাই প্রতি বছর ডেটিং অ্যানিভার্সারিতে আমরা এটা শুনি। এ বছর আমি টি-পেইনের এর সঙ্গে মিলে এই গানের আমাদের নিজস্ব সংস্করণ করলাম। 

আরও পড়ুন: ওয়াই-ফাইয়ের পাসওয়ার্ড ভুলে গেছেন, পুনরুদ্ধারে যা করবেন  

সন্তানের সঙ্গে মার্ক জাকারবার্গ ও তার স্ত্রী প্রিসিলা। ছবি: সংগৃহীত

এই পোস্টে মন্তব্য করেন প্রিসিলা চ্যান। তিনি মজা করেই বলেন, এখন সেই ২১ বছর আগের মত কিছু করতে পানি না। তবে এই গান কিন্তু আমাদের স্মৃতিতে আমাকে ফিরিয়ে নিয়ে গেলো।  

অন্যদিকে, জাকারবার্গ আরও জানান, এই ট্র্যাকটি স্পটিফাইতে পাওয়া যাবে। স্পটিফাইতে গানটি ‘জি-পেইন’ নামে পাওয়া যাবে গানটি। ‘গেট লো’ গানটির মূল ভার্সন ২০০২ সালের অন্যতম জনপ্রিয় গানে পরিণত হয়েছিল। সে সময়ে লিল জন এবং ইস্ট সাইড বয়েজের ‘কিংস অফ ক্রাঙ্ক’ অ্যালবামে প্রকাশিত হয় গানটি। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ