আমি মা হওয়ার অপেক্ষায় আছি
ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী সামান্থা রুথ প্রভু অভিনীত টিভি সিরিজ ‘সিটাডেল : হানি বানি’। গত ৬ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে এটি। সিরিজে ‘হানি’ চরিত্রে অভিনয় করেছেন সামান্থা। গল্পে তার একটি কন্যা রয়েছে; যার নাম নাদিয়া। এ সাক্ষাৎকারে কথা বলতে গিয়ে সামান্থা জানান, বাস্তব জীবনে মা হওয়ার অপেক্ষায় রয়েছেন তিনি। অভিনেত্রী বলেন, ‘আমি সব সময়ই মা হতে চেয়েছি। সত্যি এটি অসাধারণ একটি অভিজ্ঞতা। আমি মা হওয়ার অপেক্ষায় আছি। মানুষ প্রায়ই বয়স নিয়ে চিন্তিত হয়ে পড়েন। কিন্তু আমি মনে করি, জীবনে এমন কোনো সময় নেই যখন মা হওয়া যায় না।’ পর্দার কন্যা কাশভির সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা জানিয়ে সামান্থা বলেন, ‘শিশুশিল্পীর সঙ্গে কাজের অভিজ্ঞতা অসাধারণ। সে খুবই মেধাবী এবং সুন্দর। শুটিংয়ে মনে হয়েছে, আমি আমার কন্যার সঙ্গে কথা বলছি।’
0 মন্তব্যসমূহ