বিধবা চাচিকে ধ*র্ষণে ব্যর্থ হয়ে রাহুলের কাণ্ড, বিচার দাবিতে ছাত্র-জনতার মানববন্ধন

 

বিধবা চাচিকে ধ*র্ষণে ব্যর্থ হয়ে রাহুলের কাণ্ড, বিচার দাবিতে ছাত্র-জনতার মানববন্ধন


নোয়াখালীর বেগমগঞ্জে চাচিকে ধর্ষণে ব্যর্থ হয়ে কুপিয়ে হত্যার ঘটনায় ইমরান খাঁন আকাশ ওরফে রাহুলের (১৯) ফাঁসির দাবিতে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা। সোমবার (১১ নভেম্বর) দুপুর ১২টার দিকে নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, নিহত তাজ নাহার বেগম খুনি রাহুলের চাচি। রাহুল মাদকাসক্ত হওয়ায় তার লোলুপ দৃষ্টি পড়ে বিধবা চাচির দিকে। প্রায় সে চাচিকে উক্তত্য করতো। গত ৩০ অক্টোবর রাতে রাহুল তার সহযোগিদের নিয়ে চাচিকে ধর্ষণের চেষ্টা করে। এতে ব্যর্থ হয়ে ওই নারীর শরীরের বিভিন্নস্থানে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। পরে তাকে গুরুত্বর আহত অবস্থায় ঢাকায় পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

এ ঘটনায় মামলা হলে পুলিশ রাহুল ও তার মাকে গ্রেপ্তার করে। পরে আদালত রাহুলের মা নিলুফা জাহান রত্মাকে জামিন দেন। এ দিকে একটি মহল রাহুলকে শিশু সাজানোর চেষ্টা করে আসছে এবং নিহতের মেয়েদের চাপ দিয়ে আসছে মামলা তুলে নিতে। নিহতের মেয়েদের কোনো অভিভাবক না থাকায় স্থানীয় ছাত্র-জনতা তাদের পক্ষে লড়তে থাকে। এ ঘটনায় মূল হোত রাহুলের ফাঁসি এবং জড়িতদের গ্রেপ্তার পূর্বক সর্বচ্চ শাস্তি দেয়ার দাবি জানানো হয়।

আরও পড়ুন : বৈষম্যবিরোধী ছাত্রনেতার হাত ভেঙে দিলো যুবদল নেতা

মানববন্ধন শেষে এক সাংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন নিহত তাজ নাহার বেগম এর মেয়ে ইসরাত জাহান ইসু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোবিপ্রবির সমন্বয়ক হাসিব আহমেদ আসিফ, নোয়াখালী জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফরহাদুল ইসলাম, নোয়াখালী কলেজের ছাত্র আক্তারুজ্জামান তারেকসহ অনেকে।

এ ব্যাপারে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, এ ঘটনায় মামলা নেয়া হয়েছে। আসামিও গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত শেষে খুব অল্প সময়ের মধ্যে পুলিশ আদালতে প্রতিবেদন জমা দেবে বলেও জানান তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ