সেন্টমার্টিনের কুকুরের দায়িত্ব নেয়া প্রসঙ্গে সরকারকে প্রশ্ন করলেন নিলয়

 

সেন্টমার্টিনের কুকুরের দায়িত্ব নেয়া প্রসঙ্গে সরকারকে প্রশ্ন করলেন নিলয় 


ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। টেলিভিশন নাটক নিয়েই ব্যস্ত এই অভিনেতা। ভিন্ন ভিন্ন ঘরানার গল্পে দেখা যায় তাকে। কাজের ব্যস্ততার মাঝে প্রায় সময় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি। এই অভিনেতা শনিবার (১৬ নভেম্বর) একটি পোস্ট করেন। যেখানে তিনি সরকারের কাছে একটি প্রশ্নের উত্তর জানতে চেয়েছেন। 

নিলয় আলমগীরের করা পোস্টটি সেন্টমার্টিনের কুকুর নিয়ে। এই অভিনেতা সেন্টমার্টিনের কুকুরের পাশে দাঁড়াতে বলেন সরকারকে। নিলয় আলমগীর লিখেছেন, সাংবাদিক ভাইদের অনুরোধ করবো, আপনারা প্লিজ সেন্টমার্টিনের কুকুরদের নিয়ে কিছু লিখেন। সরকারকে তো দায়িত্ব নিতে হবে। এত এত কুকুর, খাবারের অভাবে মরে যেতে পারেনা।

নিলয় আলমগীরের ফেসবুক পোস্ট। ছবি: সংগৃহীত
নিলয় আলমগীরের ফেসবুক পোস্ট। ছবি: সংগৃহীত


তিনি আরও লিখেন, তাছাড়া দেশে কুকুর নিয়ন্ত্রণের জন্য বন্ধ‍্যাত্বকরণ কোনো কর্মসূচি সরকার নিয়েছে কিনা, আর যদি সরকার কোনও পদক্ষেপ নিয়েও থাকে সাধারণ মানুষ সেটা জানেনা কেনো? তার এই পোস্টটি নেটিজেনরা ইতিবাচকভাবে নিয়েছেন। অনেকেই কমেন্ট বক্সে অভিনেতার সঙ্গে একমত প্রকাশ করেছেন। 

প্রসঙ্গত, নিলয় বছরজুড়ে ব্যস্ত থাকেন নাটক নিয়ে। সবশেষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে নির্মিত ‘সাত দিনের কমিশনার’ শিরোনামের নাটকে নিলয়কে দেখা গিয়েছে কমিশনার চরিত্রে। এতে নিলয়ের বিপরীতে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ