পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির বিয়ে নিয়ে যা জানালেন

 

পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির বিয়ে নিয়ে যা জানালেন




হানিয়া আমির পাকিস্তানি অভিনেত্রী এবং কণ্ঠশিল্পী। তিনি চলচ্চিত্র ও টিভিনাটকে অভিনয় করে পরিচিতি ও জনপ্রিয়তা পেয়েছেন তিনি। বেশকিছু জনপ্রিয় পাকিস্তানি নাটকে অভিনয় করে সবার নজর কেড়েছেন তিনি। বাংলাদেশের অনেক দর্শক পাকিস্তানি নাটক দেখেন কেবল এই অভিনেত্রীর জন্যই। অভিনয়ের পাশাপাশি এই অভিনেত্রীদের ব্যক্তিজীবন নিয়ে তার ভক্তদের আগ্রহের শেষ নেই। প্রায় প্রশ্ন আসে কবে বিয়ে করবেন হানিয়া। এবার সে প্রশ্নের জবাব দিলেন অভিনেত্রী।
জিও নিউজ থেকে জানা যায়, হানিয়া কানাডার টরন্টোতে অবস্থানরত হানিয়া একটি মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে অংশ নেন। যেখানে ভক্তরা তাকে পেশাগত ও ব্যক্তিগত জীবনের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। অনুষ্ঠানে এক ভক্ত তার বিয়ে নিয়ে জানতে চায়। জবাবে হানিয়া বলেন, এই মুহূর্তে আমার বিয়ের কোনো পরিকল্পনা নেই। আমি খুবই সাধারণ একজন মেয়ে। যখনই বিয়ে করব, তা সবাইকে জানাবো ধুমধাম করে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ