ডোনাল্ড ট্রাম্পের ছবিসহ প্ল্যাকার্ড নিয়ে আওয়ামী লীগ কর্মী গ্রেফতার
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, শনিবার অন্তত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে সম্প্রতি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ভাইরাল হওয়া কথিত অডিও ক্লিপের নির্দেশনা বাস্তবায়নকারীসহ বেশ কয়েকজন আওয়ামী লীগ কর্মী রয়েছেন।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে উসকানিমূলক পোস্টার, ছবিসহ প্ল্যাকার্ড এবং নগদ অর্থসহ বিপুল পরিমাণ আলামত উদ্ধার করা হয়েছে বলে পুলিশ দাবি করেছে।
ডিএমপির গণমাধ্যম বিভাগের উপকমিশনার তালেবুর রহমান রোববার এ তথ্য জানিয়েছেন।
শনিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই ১০ জনকে গ্রেফতার করে পুলিশ।
এসব অপকর্মের উস্কানিদাতা, অর্থ যোগানদাতা ও জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়।
মি. রহমান বলেছেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া অডিও ক্লিপে শেখ হাসিনা তার দলের নেতা-কর্মীদের দিয়ে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টের ছবি ও যুক্তরাষ্ট্রের পতাকা ব্যবহার করে মিছিল সমাবেশের মাধ্যমে সেই ছবি ও প্ল্যাকার্ড ঢাল হিসেবে ব্যবহার করার নির্দেশ দেন।
পুলিশ বলছে, বাংলাদেশের বন্ধু প্রতিম রাষ্ট্র যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক বিনষ্টের অপচেষ্টার অংশ হিসেবে তারা এই অপতৎপরতার পরিকল্পনা করেছে।

0 মন্তব্যসমূহ