পাকিস্তানের টিকটক স্টারের গোপন ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

পাকিস্তানের টিকটক স্টারের গোপন ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল







মিনাহিল মালিকের পর আরও এক পাকিস্তানি টিকটকারের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিয়ো ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। পাকিস্তানের টিকটক স্টার ইমশা রেহমানের গোপন ভিডিয়ো সম্প্রতি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিয়োয় এক বন্ধুর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখা গিয়েছে ইমশাকে। এই ঘটনা ঘিরে তথ্য চুরির অভিযোগ জোরদার হয়েছে।


সোশ্যাল মিডিয়ায় অন্তরঙ্গ মুহূর্তের ভিডিয়ো ছড়িয়ে পড়তেই বেজায় অস্বস্তিতে রয়েছেন পাকিস্তানের এই টিকটক স্টার। এই ঘটনার পর নিজের টিকটক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছেন তিনি। লিখেছেন, ‘যবে থেকে ভিডিয়ো ভাইরাল হয়েছে, আমি আমার অ্যাকাউন্ট অফ (ডিঅ্যাক্টিভেট) করে দিয়েছি।’ এই ঘটনা ঘিরে নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। কারও ব্যক্তিগত মুহূর্ত জনসমক্ষে ছড়িয়ে দেওয়ার বিষয়টির নিন্দা করেছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের একাংশ। অনেক আবার ব্যক্তিগত তথ্য হাতিয়ে দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না। তবে নেটিজ়েনদের একাংশ আবার কটাক্ষ করেছেন ইশমাকে। তাঁদের মনে হয়েছে, ইমশা ইচ্ছা করেই পাবলিসিটির জন্য নিজের ভিডিয়ো ছড়িয়েছেন সোশ্যাল মিডিয়ায়।


 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ