মুম্বাইয়ে শুটিং সেটে আহত শাকিব খান, এখন কেমন আছেন অভিনেতা

 

মুম্বাইয়ে শুটিং সেটে আহত শাকিব খান, এখন কেমন আছেন অভিনেতা




ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান বর্তমানে মুম্বাইয়ে ‘বরবাদ’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত। সবকিছু ঠিকঠাক চলছিল বেশ তবে এর মাঝেই হঠাৎ বিপত্তি। শুটিং করয়ে গিয়ে একটি দরজায় আঘাত লেগে আহত হন শাকিব খান। চোখের ঠিক ওপরে এই আঘাত পান অভিনেতা। 

‘বরবাদ’পরিচালক মেহেদী হাসান জানান, এ ঘটনায় শাকিব খানকে দ্রুত মুম্বাইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে সিটি স্ক্যান করানো হয়। চিকিৎসক জানিয়েছে ভয়ের কোনো কারণ নেই। তারা ব্যথানাশক ওষুধ দিয়েছেন।

জানা গেছে, চিকিৎসা শেষে ফের শুটিং ফ্লোরে ফিরেছেন শাকিব খান। সন্ধ্যায় ফেরার পর সেদিন রাত ১২টা পর্যন্ত শুটিং করেছেন। এমনকি আজও শুটিং সেটে ব্যস্ত জনপ্রিয় এই অভিনেতা। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ